যে সার্ভিস আপনার জন্য কাজ করে, শুধু তার জন্যই আপনি টাকা দেবেন। কাজ না করলে আর আপনি প্রমাণ দেখাতে পারলে, ১ দিনের মধ্যে টাকা ফেরত পাবেন।
১আগে সাপোর্টে জানান
বেশিরভাগ সমস্যা সেটিংয়ের, কয়েক মিনিটেই ঠিক হয়ে যায়। অ্যাকাউন্টের সাপোর্ট পেজ থেকে লিখুন, আমরা সেটআপে সাহায্য করব।
২কখন পুরো টাকা ফেরত পাবেন
নিচের সবগুলো মিললে পুরো টাকা ফেরত পাবেন:
- সার্ভিসটি আপনার অ্যাপ বা ডিভাইসে কাজ করছে না, আর আমরাও ঠিক করতে পারছি না;
- প্যাকেজ চালু হওয়ার ৩ দিনের মধ্যে জানিয়েছেন;
- পরিষ্কার প্রমাণ পাঠিয়েছেন, নিচের মতো।
৩যে প্রমাণ লাগবে
- প্রাইভেট ডিএনএস ঠিকানা বসানো অবস্থায় অ্যাপ কাজ করছে না, এমন স্ক্রিন রেকর্ডিং বা স্ক্রিনশট;
- ফোনের মডেল, কোন দেশে আছেন, আর ওয়াই-ফাই নাকি মোবাইল ডেটায় ছিলেন;
- পেমেন্টের ট্রানজেকশন আইডি (TrxID)।
৪কত দ্রুত টাকা পাবেন
প্রমাণ যাচাই করে রিফান্ড অনুমোদন হলে ১ দিনের (২৪ ঘণ্টা) মধ্যে টাকা পাঠিয়ে দিই, যে মাধ্যম আর নম্বর থেকে পেমেন্ট করেছিলেন সেখানেই।
৫পরে কাজ বন্ধ হলে
কাজ করার পরে সার্ভিস বন্ধ হয়ে গেলে, আর জানানোর ৩ দিনের মধ্যে আমরা ঠিক করতে না পারলে, বাকি দিনগুলোর টাকা ফেরত দিই, অথবা আপনি চাইলে সেই দিনগুলো প্যাকেজে যোগ করে দিই।
৬যখন রিফান্ড হয় না
- সার্ভিস কাজ করার পরে মত বদলালে;
- আপনার ডিভাইস আমাদের সাপোর্টেড ডিভাইসের তালিকায় না থাকলে;
- প্যাকেজের চেয়ে বেশি ডিভাইসে ঠিকানা ব্যবহার করলে বা শেয়ার করলে;
- ব্যবহারের শর্ত ভাঙার কারণে অ্যাকাউন্ট বন্ধ হলে;
- অ্যাপটি নিজেই সবার জন্য বন্ধ থাকলে, বাংলাদেশেও;
- প্রমাণ ছাড়া অনুরোধ করলে।
৭যোগাযোগ
রিফান্ড চাইতে প্রমাণসহ অ্যাকাউন্টের সাপোর্ট পেজ থেকে লিখুন।
আরও কিছু জানার আছে?আমাদের টিম বাংলায় উত্তর দেয়, সাধারণত কয়েক মিনিটেই।
সাপোর্ট